Dhaka ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 2

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ইনচার্জ মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, সকাল ১০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

এর আগে, সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার একটি ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে ওষুধ তৈরির কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় ধীরে ধীরে আগুন বাড়তে থেকে। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনগুলো থেকে আরও ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের ভয়াবহতার খবরে আশপাশের পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবির সদস্যরা গিয়ে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেন তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তারপরও আমাদের কর্মীরা সতর্ক রয়েছে, যেহেতু ভেতরে কেমিক্যাল রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্বাপন শেষে জানা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশের সময় : ০৭:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬