গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 10
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে রোজিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন রোজিনা খাতুন। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মহেশপুর থানা-এর অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Tag :























