Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইটভাটার ম্যানেজার কে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 9

রাজবাড়ীর পাংশায় ইটভাটার ম্যানেজার কে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইটভাটার মালিক মো: ইদ্রিস আলী মন্ডল পাংশা মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন মো: রইচ খান, মো: নাসির খান (৩৯), মো: আরিফ মোল্লা (৩৫), মো: রাশিদুল (৩৩), মো: মামুন (৪২) ও মো: রাজা (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযুক্তরা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লা বাড়িয়া এলাকায় মন্ডল ব্রিকসে গিয়ে ম্যানেজার ও ইঞ্জিন মিস্ত্রি কে ভাটা বন্ধ করতে হুমকি দেয়। পরে বিষয়টি ভাটার ম্যানেজার মালিককে জানালে পুলিশ রাতেই ঘটনা স্থলে যায়।এই ঘটনার জের ধরে সকালে ভাটায় গিয়ে ম্যানেজার কে মারপিট করে।

ভাটার ইঞ্জিন শ্রমিক মো: মমিন বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। ইট পোড়ানোর শ্রমিকরা আমাকে ডেকে বলে কয়েকজন লোক ভাটা বন্ধ করতে বলছে।

ইটভাটার ম্যানেজার জয়দেব বলেন, রাতে রইচ খান আমাকে হুমকি দিয়ে বলে যায় কাল থেকে আর এই ভাটার ইট বিক্রি করতে পারবি না।এখনই ইট পোড়ানো বন্ধ করতে হবে। তারা চলে গেলে আমি মালিককে জানালে রাতেই পুলিশ ভাটায় আসে এবং আমাদের নির্ভয় কাজ করতে বলে। সকালে আমি ইট বিক্রি করলে রইচ খান তার লোকজন নিয়ে এসে আমাকে চেয়ার দিয়ে মারপিট করে। অন্যরা কিল-ঘুষি মারে এবং আমার কাছে থাকা নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এখন আমি বাড়ি ফিরতেও ভয় পাচ্ছি।সে আমার মৃত্যুর হুমকিও দিয়ে গেছে।

ইটভাটার মালিক মো: ইদ্রিস আলী মন্ডল বলেন, আমি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমরা চাই নিরাপদে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত রাতেই মোবাইলে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। সকালে আবার ওই ঘটনার জের ধরে ভাটার ম্যানেজার কে মারপিট করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইটভাটার ম্যানেজার কে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ

প্রকাশের সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬