হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের
- প্রকাশের সময় : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 25
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান।
দেশটির একটি সূত্র জানিয়েছে, জাহাজগুলো যদি প্রণালির ওমান অংশ দিয়ে চলাচল করে, তবে ইরান হামলা চালাবে না।
তবে এই প্রস্তাব বাস্তবায়ন নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নেওয়ার ওপর।
১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবহন হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি আমদানির বড় অংশও এই প্রণালীর ওপর নির্ভরশীল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সঙ্গে সংঘাতের পর প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে জাহাজ চলাচল ব্যাহত হয় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়। বর্তমানে প্রণালিতে শত শত জাহাজ ও হাজারো নাবিক আটকা অবস্থায় রয়েছেন।
এ পরিস্থিতিতে প্রণালিতে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধারে আন্তর্জাতিক চাপ বাড়ছে। তবে প্রণালিতে পাতা জলমাইন শনাক্ত করতে না পারায় সম্পূর্ণভাবে পথ উন্মুক্ত করা ইরানের জন্য কঠিন হয়ে পড়েছে।
সূত্র: রয়টার্স
























