Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

১৮ মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 114

বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব আগামী ১৮ মাসের জন্য বন্ধ রাখা হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ অবস্থিত এই আইকনিক হোটেলটির সংস্কার কাজের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান জুমেইরাহ। বুধবার (১৫ এপ্রিল) এক ঘোষণায় বিষয়টি জানানো হয়।

অভিজাত এই হোটেলটি দীর্ঘদিন ধরে বিশ্বের বিলাসবহুল আতিথেয়তার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। পাল-আকৃতির অনন্য স্থাপত্যশৈলীর কারণে এটি দুবাইয়ের অন্যতম পরিচিত নিদর্শন।

সংস্কার প্রকল্পের আওতায় হোটেলের মূল নকশা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এর অভ্যন্তরীণ সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া আনা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি একটি শিল্পকর্ম পুনরুদ্ধারের মতোই যত্নশীলভাবে সম্পন্ন করা হবে।
এই প্রকল্পের নেতৃত্ব দেবেন প্যারিসভিত্তিক খ্যাতিমান ইন্টেরিয়র স্থপতি ট্রিস্টান আউয়ের। এর আগে তিনি হোটেল দে ক্রিলন-সহ একাধিক আলোচিত পুনরুদ্ধার প্রকল্পে কাজ করেছেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে তাঁকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

জুমেইরাহর প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস বি. মেয়ার বলেন, “গত ২৭ বছর ধরে এই হোটেলটি নিজস্ব বৈশিষ্ট্যে অতিথিদের সেবা দিয়ে আসছে। সংস্কার কার্যক্রমের মাধ্যমে এর ঐতিহ্য সংরক্ষণ করে নতুন মাত্রা যোগ করা হবে।”

তিনি আরও জানান, এই পুনর্গঠন প্রকল্প বুর্জ আল আরবের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং এর অনন্য নকশা ও মর্যাদাকে আরও সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে চালু হওয়া বুর্জ আল আরব বর্তমানে বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল হিসেবে পরিচিত। ১৯৮টি স্যুটসমৃদ্ধ এই হোটেলের অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে মার্বেল, সোনার পাত এবং ক্রিস্টাল। এর বিশাল সর্পিল ঝাড়বাতিটি ২১০টি ক্রিস্টাল টিউব দিয়ে তৈরি, যার ওজন প্রায় ৪৫০ কিলোগ্রাম।

সূত্র : খালিস্তান টাইমস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৮ মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

প্রকাশের সময় : ০১:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬