শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকিস্তানের বিপক্ষে সাদের বিকল্প কে, যা বললেন ডুলি সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার সেই আইয়ার এবার ভারতের ওয়ানডে অধিনায়কও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 130

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিংঘিতারাই এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, প্রায় ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সাল থেকে উৎপাদনে রয়েছে। বিস্ফোরণের পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, বিস্ফোরণে চারজন কর্মচারী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জন মারা যান। আহত ২০ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বেদান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির বয়লার ইউনিট তারা সরাসরি পরিচালনা করে না। এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

তবে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে বেদান্ত কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো।

ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১৩

প্রকাশের সময় : ০৮:৩০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬