Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের বিভেদ নয়, সবার অংশগ্রহণে দেশ এগিয়ে যাবে: সংস্কৃতিমন্ত্রী ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে ইরানের বিদ্রুপ আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি মেরিলের সেই বিজ্ঞাপন নামিয়ে দিল পৌর প্রশাসন অতিথিদের ফুলের পরিবর্তে গাছ উপহার দিন: উপদেষ্টা তিতুমীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী মার্কিন হুঁশিয়ারির মধ্যে হরমুজ পাড়ি দেওয়া চার জাহাজ নিয়ে যা জানা গেল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাসেল মোল্লা বাঁধন, কোটালীপাড়া:
  • প্রকাশের সময় : ০৫:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 23

বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণিল পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এক বর্ণাঢ্য শোভাযাত্রা একাডেমিক ভবন চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই ভবনের নিচতলার হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন। পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় পল্লী উন্নয়ন একাডেমির কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এছাড়া তিনি উপজেলার রামশীল ও সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানেও অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশের সময় : ০৫:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬