ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের

- প্রকাশের সময় : ০১:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 139
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন।
মস্কোর ক্রেমলিনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগেও রাশিয়া একই ধরনের প্রস্তাব দিয়েছিল।
তিনি আরও জানান, সম্প্রতি ফোনে কথা হয়েছে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর মধ্যে। ওই আলাপে ইরান-যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, এই বিশুদ্ধতা ৯০ শতাংশে উন্নীত হলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব।
ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তবে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে।





















