Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

পোপ লিওকে ট্রাম্পের ‘অপমান’: তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 115

পোপ লিও চতুর্দশকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবার সরব হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পোপের প্রতি ট্রাম্পের এই আচরণকে সরাসরি ‘অপমান’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোপের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরানের মহান জাতির পক্ষ থেকে আমি আপনার প্রতি এই অপমানের তীব্র নিন্দা জানাচ্ছি। শান্তি ও ভ্রাতৃত্বের বার্তাবাহক হজরত ঈসা (আ.)-এর অবমাননা কোনো স্বাধীনচেতা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। বার্তায় তিনি পোপের উত্তরোত্তর সাফল্য ও মহিমা কামনা করেন।

ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপ-প্রধান মেহেদি তাবাতাবায়েও এই ঘটনার কঠোর সমালোচনা করেছেন। তিনি পোপের এই তথাকথিত ‘চরিত্রহনন’-কে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন। তাবাতাবায়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন মুসলিম বিশ্বের একজন মহান ধর্মীয় নেতাকে অত্যন্ত ধৃষ্টতার সঙ্গে হত্যা করা হয় এবং পশ্চিমা বিশ্ব নীরব দর্শক হয়ে থাকে, তখন খ্রিস্টানদের ধর্মীয় নেতার চরিত্রহনন করা তাদের জন্য মোটেও আশ্চর্যজনক কিছু নয়।

ঘটনার সূত্রপাত গতকাল, যখন ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে পোপ লিও চতুর্দশের ওপর ক্ষোভ উগরে দেন। ইরান যুদ্ধের বিষয়ে পোপের অবস্থানের বিরোধিতা করে ট্রাম্প মন্তব্য করেন, তিনি পোপ লিওর ভক্ত নন এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পোপের ভূমিকা অত্যন্ত নেতিবাচক।

তবে ট্রাম্পের এই সমালোচনায় পিছু হটেননি পোপ লিও। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ট্রাম্প প্রশাসনের সমালোচনাকে তিনি মোটেও ভয় পান না। সুসমাচারের বাণী প্রচার করাই তার এবং গির্জার প্রধান কাজ এবং তিনি সেই পথেই অবিচল থাকবেন বলে ঘোষণা দেন।

সূত্র: সিএনএন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোপ লিওকে ট্রাম্পের ‘অপমান’: তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ১০:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬