Dhaka ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 39

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ভোলপাড়া গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) পরিচালিত এই অভিযানে অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কাটার প্রমাণ পায় প্রশাসন। এ ধরনের কার্যক্রম পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি উত্তোলনসহ পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬