বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিকেলে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 130

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত আলোচনা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দুই দেশের প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন। আজ বিকেলে ইসলামাবাদে এ আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

শনিবার ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আলোচনার আগে উভয় দেশের প্রতিনিধিদল পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এরপর মূল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। যদিও আগে কিছু গণমাধ্যমে সকাল ৮টায় বৈঠক শুরুর খবর দেওয়া হয়েছিল, পরে তা সঠিক নয় বলে জানানো হয় এবং বিকেলে শুরু হওয়ার সম্ভাবনা জানানো হয়।

সূত্রের বরাতে আরও বলা হয়, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখে, যার অংশ হিসেবে ৮ এপ্রিল থেকে আলোচনার পথ উন্মুক্ত হয়।

এছাড়া ইরান একটি দশ দফা প্রস্তাব উপস্থাপন করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবি অন্তর্ভুক্ত রয়েছে। আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিকেলে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা

প্রকাশের সময় : ০২:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬