Dhaka ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদকসেবীকে কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 109

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক সেবনের অভিযোগে পার্থ ঢালী (২০) ও নারায়ণ ঢালী (২৫)-কে ৬ মাস করে কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা। পার্থ ঢালী প্রেমানন্দ ঢালীর ছেলে এবং নারায়ণ ঢালী নিত্যানন্দ ঢালীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদকসেবীকে কারাদণ্ড

প্রকাশের সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬