গুরুত্বপূর্ণ সংবাদ:
সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধিদল

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 113
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নিতে ইরানি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে।
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে এই সংলাপে অংশ নেবে ইরান।
সংলাপে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের।
এর আগে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করে পাল্টা ১০ দফা প্রস্তাব দেয়। দুই পক্ষের প্রস্তাবের ভিত্তিতেই পাকিস্তানের মধ্যস্থতায় এই সংলাপ আয়োজন করা হয়েছে।
Tag :





















