বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 129

লেবাননে ইসরায়েলের আগ্রাসী হামলার পর গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী ফের বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভি।

প্রতিবেদনে বলা হয়, ‘অরোরা’ নামের একটি পানামার পতাকাবাহী ট্যাংকার জাহাজ পারস্য উপসাগর পেরিয়ে হরমুজ প্রণালী দিয়ে আরব সাগরের দিকে যাওয়ার চেষ্টা করলেও প্রণালী অতিক্রম করতে ব্যর্থ হয়ে ফিরে যায়। পরে জাহাজটি পারস্য উপসাগরে নোঙ্গর করে।

একই তথ্য নিশ্চিত করেছে জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিক।

এদিকে, অরোরা জাহাজটি ইরানি তেল পরিবহনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের মোট তেল ও তরল গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে চলাচল করে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছিল। পরে ৭ এপ্রিল উভয় পক্ষ ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলে অবরোধ প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়। তবে লেবাননে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

প্রকাশের সময় : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬