লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

- প্রকাশের সময় : ১১:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 124
লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলির ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি বিমানবাহিনী বুধবার লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা চালায়। মাত্র ১০ মিনিটব্যাপী এই অভিযানে অংশ নেয় প্রায় ৫০টি যুদ্ধবিমান এবং ১০০ বারের বেশি বোমাবর্ষণ করা হয়।
বেশিরভাগ হামলা চালানো হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকায়, ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। হাসপাতালে আহতদের চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা ব্যবস্থা হিমশিম খাচ্ছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
এদিকে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে। সাম্প্রতিক এই হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।





















