Dhaka ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

শুক্রবার ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 103

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসতে ইরানের সরকারি প্রতিনিধিরা আগামী ১০ এপ্রিল (শুক্রবার) ইসলামাবাদ যাচ্ছেন। পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছে তেহরান।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে নিজেদের উদ্দেশ্য অর্জনের পর ইরান দুই সপ্তাহের জন্য আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে সংলাপে অংশ নেওয়া মানেই যুদ্ধ শেষ নয়; চূড়ান্ত যুদ্ধবিরতি নির্ভর করবে ইরানের শর্ত পূরণের ওপর।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে মধ্যস্থতায় এগিয়ে আসে পাকিস্তান।

ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা পর্যালোচনা করে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা শর্তও দিয়েছে তেহরান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উভয় দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে সংলাপে বসার আমন্ত্রণ জানান। এতে সম্মতি দিয়েছে দুই পক্ষই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুক্রবার ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইরান

প্রকাশের সময় : ০৫:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬