গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের ক্লাস্টার মিসাইল আঘাত হানল ইসরায়েলে

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 120
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান। এসব মিসাইল মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
এক উদ্ধারকারী জানান, ক্লাস্টার মিসাইলের বোমা রোস হাইন, রামাত হাসহারনসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় পড়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ ছোড়া মিসাইলটি ছিল ব্যালিস্টিক। হামলার সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতমুখী মিসাইলটি খালি জায়গায় পড়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Tag :





















