গুরুত্বপূর্ণ সংবাদ:
বগুড়া-৬ উপ-নির্বাচন: ১৬ বিজিবি ব্যাটালিয়নের নিরাপত্তা টহল শুরু
নওগাঁ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০২:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 159
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন কঠোর নিরাপত্তা টহল শুরু করেছে।
১৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোঃ আরিফুল ইসলাম মাসুম পিএসসি-এর সরাসরি নেতৃত্বে এবং সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম পিবিজিএমএস-এর তত্বাবধানে, বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট আটটি প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে।
অধিনায়ক জানিয়েছেন, প্রত্যেক ভোট কেন্দ্রের আশেপাশে এবং ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিনরাত কাজ করছেন। ভোটাররা নিরাপদে ভোট দিতে এবং বাড়ি ফিরতে পারেন—এটাই তাদের প্রধান দায়িত্ব।
Tag :























