Dhaka ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 192

নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ধামইরহাট সীমান্তে একটি সফল অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সামাদ নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫/৩-এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দূর্গাপুর গ্রামের পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্যটি উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১৪,০০০ টাকা। বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা তাদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে মাদক ফেলে পালিয়ে যায়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় অপরাধ দমন করতে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

প্রকাশের সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬