Dhaka ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 265

নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর নির্দেশনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় নওগাঁ সদরের মশরপুর বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ।

অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় তিনটি পরিবহনকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কয়েকটি হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়।

এ সময় শব্দদূষণ বিষয়ে সচেতনতা বাড়াতে চালক ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। অভিযানে নওগাঁ জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা

প্রকাশের সময় : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬