Dhaka ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 150

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক।তিনি বলেন, প্রতিটি পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়াও সর্বক্ষণিক মনিটরিং-এ থাকবেন সহকারী কমিশনার ভূমি।

এ দিন দুপুরে পাংশা ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়ার সময় মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১২ চালককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক জানান, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পাম্প থেকে তেল দেওয়া হবে না।আমাদের কাছে তথ্য আছে একই ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছে। যাতে কেউ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিতে না পারে সে জন্য মোবাইলে এপ্স খোলা হয়েছে।এপ্সের মাধ্যমে একব্যক্তি একাধিক বার তেলি নিতে আসলে চিহ্নিত করা যাবে।

উল্লেখ্য,পাংশা উপজেলায় দুইটি ফিলিং স্টেশন রয়েছে।বৈশ্বিক সংকটে স্বাভাবিক সময়ের থেকে ১৫ শতাংশ কম পেট্রোল ও অকটেন পাচ্ছে পাম্প গুলো। তবে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা

প্রকাশের সময় : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬