Dhaka ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

শুধু শিক্ষকদের নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে: ইউএনও রিফাতুল হক

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 202

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা-এ শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শুধু শিক্ষকদের ওপর দায় না দিয়ে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক।

মঙ্গলবার (৩০ মার্চ) পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমিতে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউএনও রিফাতুল হক বলেন, “আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, স্কুলে যাওয়ার নামে অন্য কোথাও যাচ্ছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাঁতার, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, বিদ্যালয়ের কোনো শিক্ষক যদি শ্রেণিকক্ষের বাইরে প্রাইভেট পড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রভাবিত করেন বা প্রাইভেট না পড়লে নম্বর কম দেন, তবে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, শিক্ষার্থীদের ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নির্ধারিত উপস্থিতি না থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

মাদক প্রতিরোধের বিষয়ে তিনি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনার সন্তান যাতে মাদকের ভয়াল থাবায় না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আশপাশে কোনো মাদকসেবী বা ব্যবসায়ী থাকলে প্রশাসনকে তথ্য দিন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রাণীসহ শিক্ষক, শিক্ষার্থী ও শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুধু শিক্ষকদের নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে: ইউএনও রিফাতুল হক

প্রকাশের সময় : ০৮:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬