গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৬:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 133
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা-এর বারোবাজার এলাকায় বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বারোবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার আলী বারোবাজার ইউনিয়নের বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘রূপসা পরিবহন’-এর একটি বাস বারোবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাওসার আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বারোবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির জানান, “বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।”
Tag :






















