Dhaka ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 148

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা-এ মহান স্বাধীনতা দিবস (বাংলাদেশ) উপলক্ষে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঘোপপাড়া গ্রামবাসীর উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আয়োজক কমিটির সভাপতি শাহজালাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবু জাফর, জুমারত আলী জুম্মা, বাবুল আক্তার, শাহাবুদ্দিন আহমেদ ও আফতাব আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে “হাড়িভাঙা” খেলা ছিল বিশেষ আকর্ষণ, যা দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশের সময় : ১১:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬