Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 137

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা-এ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, আর আজকের শিশুরাই সেই ভবিষ্যতের প্রতিচ্ছবি। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিশুদের উন্নত চিন্তাজগতের সঙ্গে পরিচিত করতে হবে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ব্যক্তিত্ব গঠন ও জ্ঞানার্জনের মূল ভিত্তি তৈরি করে। তাই শারীরিক ও মানসিকভাবে সুসংগঠিত, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর স্মার্ট সমাজ গড়তে সব শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা জরুরি।

এ সময় জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ

প্রকাশের সময় : ০৬:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬