Dhaka ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে নসিমন চাপায় শিশু নিহত

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 118

ঝিনাইদহের কালীগঞ্জে নসিমন চাপায় মরিয়ম খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি উপজেলার দুলালমুন্দিয়া চাপরাইল সড়কের ভাটাডাঙ্গা গ্রামে ঘটে।

মরিয়ম খাতুন ওই গ্রামের আব্দুল মান্নান শেখের কন্যা এবং মা-বাবার একমাত্র সন্তান।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল মরিয়ম। এ সময় একটি ইঞ্জিনচালিত নসিমন গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত নসিমন গাড়ি ও চালককে আটক করার জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবার এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে নসিমন চাপায় শিশু নিহত

প্রকাশের সময় : ১২:১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬