গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্নোগ্রাফি আইনে যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 153
পর্নোাগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মো. রতন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে কুষ্টিয়ার খোকসা উপহেজলার মুকসুদপুর গ্রামের মো. আসাদুলের ছেলে। রোববার ঝিনাইদহ জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাংশা থানায় দায়ের করা মামলার আসামি রতনকে ঝিনাইদহ র্যাবের সহায়তায় ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :


























