Dhaka ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মায় বাসডুবিতে হারিয়ে গেলেন নাসিমা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 119

জীবন কার কোথায় থমকে যাবে, তা কেউ জানে না। ২০১৩ সালের রানা প্লাজা ট্র্যাজেডি থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা নাসিমা বেগম (৪০) এবার আর ফিরে আসতে পারলেন না। গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

নাসিমা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দা। জীবিকার সন্ধানে তিনি গত ফেব্রুয়ারিতে ঢাকার সাভারে যান। পরে ঈদ উপলক্ষে স্বজনদের সঙ্গে ফরিদপুরে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

ঘটনার দিন বিকেলে নাসিমা তার অন্তঃসত্ত্বা ভাগনি আজমিরা খাতুন, ভাগনির স্বামী আব্দুল আজিজ আজাদ ও চার বছরের শিশু আব্দুর রহমানকে নিয়ে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এতে তারা সবাই পানিতে ডুবে যান। পরে আব্দুল আজিজকে জীবিত উদ্ধার করা হলেও প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে নাসিমাসহ বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রানা প্লাজা দুর্ঘটনার সময় নাসিমা সেখানে কর্মরত ছিলেন। ধ্বংসস্তূপের নিচে টানা তিন দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হন তিনি। স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে আবার ঢাকায় গিয়ে কাজ খুঁজছিলেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নাসিমার পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মায় বাসডুবিতে হারিয়ে গেলেন নাসিমা

প্রকাশের সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬