Dhaka ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

পাংশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 162

রাজবাড়ীর পাংশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

পাংশা মডেল থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়ম উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক সকাল ৬ টায় পাংশা কলেজ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পাংশা উপজেলা এসিল্যান্ড সাদ আহাম্মেদ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ব্যাংক, পেশাজীবি সংগঠন, সামাজিক সংগঠন ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক দিকে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সকাল ৮ টায় পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল লতিফ খান, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও পাংশা শিল্পকলা একাডেমীতে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। ২৫ শে মার্চ ২০২৬ তারিখে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উপজেলা প্রশাসনের সূচি অনুযায়ী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সমসাময়িক পরিস্থিতির জন্য বাতিল করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

প্রকাশের সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬