Dhaka ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

নওগাঁয় বিজিবির অভিযানে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 242

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আদি যুগের দুষ্প্রাপ্য ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মূর্তিগুলোর মোট ওজন ৫২.৮৯০ কেজি।

বিজিবি সূত্রে জানা যায়, ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাদ্বিগুন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৫৮ এমপি থেকে প্রায় ৪০০ গজ ভেতরে রামচন্দ্রপুর এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিষ্ণু মূর্তির ওজন ৩৭.৯৭০ কেজি এবং অপরটি পার্বত্য মূর্তি (পায়ের অংশ ভাঙা) যার ওজন ১৪.৯২০ কেজি।

উদ্ধারকৃত মূর্তিগুলো স্থানীয় পত্নীতলা জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার এবং পাহাড়পুর মিউজিয়ামের কাস্টোডিয়ান পরীক্ষা-নিরীক্ষা করে জানান, এগুলো ১১-১২ শতকের উচ্চমানের কষ্টি পাথরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তিগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। এগুলো অত্যন্ত দুষ্প্রাপ্য হওয়ায় সংশ্লিষ্ট জাদুঘর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রতিষ্ঠানের কাছে মূর্তিগুলো হস্তান্তর করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বিজিবির অভিযানে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬