নওগাঁ পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় মাদককারবারি গ্রেফতার
- প্রকাশের সময় : ০১:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 144
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশের একটা চৌকস টিম অভিযান পরিচালনা করে মান্দা উপজেলার নারী মাদককারবারি ও কয়েকটি মামলার আসামি মিনাসহ ২ জনকে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে।
নওগাঁ জেলার মান্দা থানাধীন নবগ্রাম গ্রামে দীর্ঘদিন যাবৎ অতন্ত সুকৌশলে মাদককারবারি মোছা: মিনা পারভীন (৪৩), স্বামী-মো: হারুন অর রশিদ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি, নওগাঁ পুলিশের একটি টিম দুইভাগে বিভক্ত হয়ে ছদ্দবেশ ধারণ পূর্বক নারী পুলিশের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়। ২৫ শে মার্চ সন্ধ্যার পর ডিবি টিম ছদ্মবেশে মাদককারবারির বসতবাড়ির গেটের সামনে কাচা রাস্তার উপর অবস্থান নেয়। এ সময় মিনা পারভীন অপর আসামি মোঃ সাদ্দাম (৩০), পিতা-মৃত আজিবর কবিরাজ, সাং-নবগ্রাম, থানা-মান্দা, জেলা-নওগাঁ এর সহায়তার মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছিল।
নারী পুলিশের সহায়তায় উপস্থিত লোকজনের সামনে উক্ত মিনা পারভীন এর দেহ তল্লাশীকালে একটি কালো পলিথিনের ভিতর প্লাস্টিকের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় শরীরের সাথে মোড়ানো অবস্থায় ১০(দশ) গ্রাম হেরোইন জব্দ করা হয়।
উল্লেখিত আসামি মিনা পারভীন এর বিরুদ্ধে ৩টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।






















