স্বাধীনতা দিবসে জনতার আদালত পাঠক ফোরামের পুস্পমাল্য অর্পণ
- প্রকাশের সময় : ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 131
রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনতার আদালত পাঠক ফোরামের উদ্যোগে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সহ-সভাপতি আব্দুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জনতার আদালত পাঠক ফোরামের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সংগীত শিল্পী মো. আবদুল জব্বার, রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, ধীরেন্দ্রনাথ দাস, আব্দুস সাত্তার মন্ডল, মহসিন মৃধা, কাজী শামসুল ইসলাম প্রমুখ। কর্মসূচি সমন্বয় করেন দৈনিক জনতার আদালত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ।
কর্মসূচির শুরুতে নেতৃবৃন্দ সংগঠনের কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে চত্বরে এসে শেষ হয়।






















