রাজবাড়ীতে উদীচীর সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন
- প্রকাশের সময় : ১০:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 292
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে ২৫ মার্চ ভয়াল কালরাত্রি স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে এই কর্মসূচি পালন করা হয় ।
উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আজিজুল হাসান খোকা। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার, উদীচীর সহসভাপতি ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের পচিশে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর নির্মম ও ইতিহাসের ন্যাক্কারজনক হামলা চালায়। হামলায় নির্বিচারে নারী শিশু বৃদ্ধ হত্যা করা হয়। অগ্নি সংযোগ করা হয়।






















