কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন
- প্রকাশের সময় : ০৮:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 225
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ ) বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো.আবু তালেব মোল্লা (লালন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদুজ্জামান বিপ্লব।
সভায় উপস্থিত নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিকতা রক্ষা ও সংগঠনের সাংবাদিকদের একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নবনির্বাচিত সভাপতি মো.আবু তালেব মোল্লা (লালন) বলেন, “সবাইকে এক সঙ্গে নিয়ে একটি কার্যকর ও প্রাণবন্ত সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লব বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আমরা একসঙ্গে কাজ করবো।
নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা : সভাপতি: মো. আবু তালেব মোল্লা (লালন), সিনিয়র সহ-সভাপতি: মো. ফজলুল হক, সহ-সভাপতি: মোকলেসুর রহমান, সেলিম মাহমুদ, মো. শহিদুল হক, ইমরান হোসেন, সাধারণ সম্পাদক: নাহিদুজ্জামান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক: আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা), সহ-সাধারণ সম্পাদক: রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক: আদম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক: মিজানুর রহমান, দপ্তর সম্পাদক: আনোয়ারুল ইসলাম (আনোয়ার), কোষাধ্যক্ষ: বোরহান উদ্দিন বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. কবির হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: শহিদুল ইসলাম (দুল), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: সেলিম, মহিলা বিষয়ক সম্পাদক: সাহিদা পারভীন, ধর্মীয় সম্পাদক: আবু সাঈদ
কার্যকরী সদস্য : রাশেদুল হক রুমি, আশিক হাসান, এনামুল হক, জুয়েল রানা, শহিদুল ইসলাম (শফি), বিপ্লব, মো. আসাদুজ্জামান (কুটি) ও মো. হামজা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটির মাধ্যমে কালুখালী প্রেসক্লাব আরও সক্রিয়, গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।






















