Dhaka ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 147

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সিংদহ গ্রামের আমতলা বাজারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পেট্রোল ও ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, ভাউচার ও রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় ফিলিং স্টেশনগুলোও তদারকি করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬