Dhaka ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 120

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতির দায়িত্ব পালন করেছেন।

ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে থাকেন। সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। এতে মসজিদের ভেতরের অংশ দ্রুত পূর্ণ হয়ে যায় এবং পরে বাইরের সড়কেও মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়।

ঈদের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। মসজিদের প্রবেশপথগুলোতে সেনাবাহিনী, র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন), পুলিশসহ সাদা পোশাকে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নজরদারি করছেন।

মুসল্লিদের সঙ্গে থাকা জায়নামাজ ছাড়া অন্য সব ব্যাগ বা সামগ্রী ডিটেক্টর মেশিন দিয়ে তল্লাশি করা হচ্ছে। কারও আচরণ সন্দেহজনক মনে হলে তার নাম-ঠিকানা ও পরিচয় যাচাই করছেন দায়িত্বরত সদস্যরা।

ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারেন, সে লক্ষ্যে এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। পরবর্তী জামাত সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬