Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’ নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা স্বামী হত্যার বিচার চাওয়ার ‘শাস্তি’, মায়ের সঙ্গে ১৫ মাসের শিশুর কারাবাস জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

কালুখালীতে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে উপদেষ্টা তিতুমীরের মতবিনিময়

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 139

রাজবাড়ীর কালুখালী উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (১৪ মার্চ) বিকেলে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল হামিদ খান।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।

সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে উপদেষ্টা তিতুমীরের মতবিনিময়

প্রকাশের সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬