Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 310

সাংবাদিকরা সমাজের বাতিঘর। তাদের থেমে থাকলে চলেনা। ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। দৃঢ় করতে হবে বন্ধন। রাজবাড়ী জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় এমন কথা বলেন বক্তারা।
রাজবাড়ী শহরের বড়পুলে একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাকের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী কণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সোহেল রানা, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এসএম রাসেল কবীর, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আব্দুল হালিম বাবু, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। দোয়া পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সদস্য ডিএম ফাহিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও স্টার টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, অর্থ সম্পাদক ও রাইজিং বিডির প্রতিনিধি রবিউল রবি, ৭১ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, এনটিভির জেলা প্রতিনিধি কবির হোসেন, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম, সাংবাদিক আতিয়ার রহমান, শওকত শতদল, সিনান আহমেদ, অর্ণব শীল প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

প্রকাশের সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬