Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি জাবিতে সাঈদীসহ তিনজনের স্মরণে শিবিরের দোয়া মাহফিল শেখ মুজিবকে নিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 118

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ওপরের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’-এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনে সংস্কার কাজ করা হয়। সংস্কারের অংশ হিসেবে অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সংশ্লিষ্ট শাখা স্পিকারের আসনের ওপরের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন করে।

এদিকে বুধবার সংসদ সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি সংসদ নেতার কক্ষে দাপ্তরিক কাজ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকেই তার সরকারি কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া বুধবার সকালে তিনি বিএনপির সংসদীয় দলের বৈঠকে অংশ নেন এবং সংসদ নেতা হিসেবে সভায় সভাপতিত্ব করেন।

সভায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ মার্চ)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি

প্রকাশের সময় : ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬