Dhaka ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরে দেখা

ফারহানা মিনি
  • প্রকাশের সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 1

একদিন মনের গহীনের
না বলা কথাগুলো
না বলেই ,ভেসে উঠেছিলো,
হেসে ছিলেম আপন মনে,
কত আপন, চিরচেনা মুখ,
আজন্ম প্রশান্তিতে—- ভেসেছিনু সেই বেলা।

মাকে হারিয়ে যেদিন
এতিম এ ভূবণে,
লুটোপুটি অশান্ত পৃথিবীতে
তোমাদের ছোঁয়া মনে প্রশান্তি এনছিলো
সেদিন ধরাতলে।

সাত বোন-দুই ভাই—-
হাতেহাত ,খুনসুড়ি,মারামারি
ভাগাভাগি ,অভিমান,
অসংখ্য স্মৃতি
একাকার ছিল
ফিরে দেখা সেই ছেলেবেলা।

বিষন্ন মন ভারাক্রান্ত
আবার কবে স্পর্শিত হবো?
আন্দোলিত হবো!!
ফুরাবে সকল দুখ,
মায়মমতায় জড়াজড়ি
পিপাসিত মন সেই অপেক্ষায়।

ভালোবাসি তোমাদের ,
অনেক ,অনেক অনেক।।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিরে দেখা

প্রকাশের সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

একদিন মনের গহীনের
না বলা কথাগুলো
না বলেই ,ভেসে উঠেছিলো,
হেসে ছিলেম আপন মনে,
কত আপন, চিরচেনা মুখ,
আজন্ম প্রশান্তিতে—- ভেসেছিনু সেই বেলা।

মাকে হারিয়ে যেদিন
এতিম এ ভূবণে,
লুটোপুটি অশান্ত পৃথিবীতে
তোমাদের ছোঁয়া মনে প্রশান্তি এনছিলো
সেদিন ধরাতলে।

সাত বোন-দুই ভাই—-
হাতেহাত ,খুনসুড়ি,মারামারি
ভাগাভাগি ,অভিমান,
অসংখ্য স্মৃতি
একাকার ছিল
ফিরে দেখা সেই ছেলেবেলা।

বিষন্ন মন ভারাক্রান্ত
আবার কবে স্পর্শিত হবো?
আন্দোলিত হবো!!
ফুরাবে সকল দুখ,
মায়মমতায় জড়াজড়ি
পিপাসিত মন সেই অপেক্ষায়।

ভালোবাসি তোমাদের ,
অনেক ,অনেক অনেক।।