Dhaka ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাত কাঁদে নিঃশব্দে

রাবেয়া লিপি
  • প্রকাশের সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 2

একদিন কষ্ট গুলো ও বুঝে যাবে-
এই মন আর ভাঙে না শুধু চুপচাপ বেঁচে থাকে।
একদিন আমার সব দুঃখ ফুরিয়ে যাবে
হয়তো রাত কাঁদবে না আর নিঃশব্দে।

তুমি ছাড়া কিছুই নেই আমার
সব কিছু আছে তবুও ফাঁকা,
তোমার ছাড়া মনটা একা
জীবন নামের অদ্ভুত যুদ্ধে।

কত কথা জমে থাকে বুকের ভেতর
কত প্রশ্ন উত্তর চায় —
আটকে থাকে বুকের ভেতর
নিঃসঙ্গতা বড় অদ্ভুত এক সঙ্গী।

হাসি লুকিয়ে রাখে অভিমান
চোখের কোনে জমে থাকা
কথা গুলো বোবা হয়ে যায়
গভীরতা মাপা যায় না চোখে।

প্রতিটি নিঃশ্বাসে যার অস্তিত্বের ডাক
তুমি ছাড়া আমি কেবল
এক পথিক, অচেনা ফাঁক
এই দীর্ঘ সময়ের শেষ নেই কোনো সীমানা নেই।

বছর বদলায়, মানুষ বদলায়
কিছু অনুভব বুকের ভেতর
ঠিক আগের জায়গায় রয়
আজও নিঃশব্দে পোড়ায় মনে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাত কাঁদে নিঃশব্দে

প্রকাশের সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

একদিন কষ্ট গুলো ও বুঝে যাবে-
এই মন আর ভাঙে না শুধু চুপচাপ বেঁচে থাকে।
একদিন আমার সব দুঃখ ফুরিয়ে যাবে
হয়তো রাত কাঁদবে না আর নিঃশব্দে।

তুমি ছাড়া কিছুই নেই আমার
সব কিছু আছে তবুও ফাঁকা,
তোমার ছাড়া মনটা একা
জীবন নামের অদ্ভুত যুদ্ধে।

কত কথা জমে থাকে বুকের ভেতর
কত প্রশ্ন উত্তর চায় —
আটকে থাকে বুকের ভেতর
নিঃসঙ্গতা বড় অদ্ভুত এক সঙ্গী।

হাসি লুকিয়ে রাখে অভিমান
চোখের কোনে জমে থাকা
কথা গুলো বোবা হয়ে যায়
গভীরতা মাপা যায় না চোখে।

প্রতিটি নিঃশ্বাসে যার অস্তিত্বের ডাক
তুমি ছাড়া আমি কেবল
এক পথিক, অচেনা ফাঁক
এই দীর্ঘ সময়ের শেষ নেই কোনো সীমানা নেই।

বছর বদলায়, মানুষ বদলায়
কিছু অনুভব বুকের ভেতর
ঠিক আগের জায়গায় রয়
আজও নিঃশব্দে পোড়ায় মনে।