Dhaka ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাশফুল শরৎ মেঘে

শ ম রশীদ আল কামাল
  • প্রকাশের সময় : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 2

কাশফুলের পাপড়ি গুলো শুভ্রতার আকাশ জুড়ে
ভরদুপুরের বুকে মাথা রেখে স্বস্তিতে ঘুমিয়ে পড়ে
জেগে ওঠে ধান শালিকের কলধ্বনি খোশগল্পে
উন্মাদিনী সবুজ হওয়া প্রশান্তির বর্ণিল স্বপ্ন বোনে।

কাশফুলের বাকরুদ্ধ সুরের গহীনে গোপন ইশারা
অন্তহীন ছন্দ খোঁজে শরতের স্বরলিপি ষোড়শী বীণা
প্রাণ সঞ্চারী আলোর প্রত্নতাত্ত্বিক চোখ জেগে থাকে
আজন্ম সুরের দোলাচলে প্রাণের মায়াবিনী স্পন্দনে।

কাশফুল তোমার আত্মভোলা চিত্তে গুপ্ত হাসিতে
ধ্রুপদী শরৎ মেঘ নেচে নেচে ওঠে প্রণয় উল্লাসে
অবারিত সবুজের সুবর্ণরেখার ঐকিক বন্ধনে
আত্মহারা, সূর্যের ষোড়শি ঝলকে আলিঙ্গনে।

কাশফুল তোমার পিপাসায় উন্মুখ ধূসর আকাশ
শিশির ভেজা শিউলি ফুলের মালা, সুবাসিত বাতাস
স্মিতকুয়াশায় তুমি আড়াল করেছো নিজেকে
শরতের শুভ্র মেঘের সমর্পিতা আলোর ভ্রুণে।

কাশফুল তুমি বুকের পাঁজরে স্বর্ণ সিংহাসনে
ভাবনার নানা রঙ,প্রণয়ের প্রেম পংক্তিতে
তোমার উজ্জ্বল ললাটের নিঃশব্দ ইঙ্গিতে
নকশী কাঁথার রঙ বুনি, আমার শাড়ীর আঁচলে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাশফুল শরৎ মেঘে

প্রকাশের সময় : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬