Dhaka ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল প্রণতি

অপূর্ব কুমার দাস
  • প্রকাশের সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 2

প্রণতি জানাই তোমাকে,
সাম্যের এক মহা মানব হয়ে
তুমি জন্মিলে এ বঙ্গতে।

তুমি রচিলে পরাধীনতার শিকল ভাঙ্গার গান,
তুমিই শেখালে কেমন করে বুকের আগুন
দ্বিগুণ জ্বেলে; স্বাধিকারের চেতনায় বিদ্রোহী হয় প্রাণ।

তুমি এ বিশ্বের শোষিত-বঞ্চিত-নিপীড়িত
মানুষের কবি, তুমি এক মহা বিস্ময়-
তুমিই প্রথম শেখালে কি করে একই সাথে
শ্যামা সঙ্গীত আর গজল রচিতে হয়।

জেনে রেখ তবে, যতদিন পদ্মা-মেঘনা-যমুনা-ভলগা,
শতদ্রু -সিন্ধু-নীল-আমাজান-গঙ্গা রবে প্রবাহমান।
ততদিন তুমি বেঁচে রবে আমাদের হৃদয়ে হৃদয়ে,
গাইবে সবাই-প্রেম, ভালোবাসা আর সম্প্রীতির জয়গান।

তোমাকে স্মরি বিপ্লবে, বিদ্রোহে, প্রতিবাদে, মানবতায়,
গাই তারুণ্য, যৌবন, মেহনতি মানুষের গান,
তুমি আছো, তুমি থাকবে আমাদের সমস্ত সত্তায়-
তোমাকে জানাই নতশিরে শত কোটি প্রণাম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নজরুল প্রণতি

প্রকাশের সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬