Dhaka ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

উপজেলা পরিষদ প্রাঙ্গণে মূত্র বিসর্জন, জরিমানা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 228

বালিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণের অভ্যন্তরে প্রকাশ্যে মূত্র বিসর্জন করে গণউপদ্রব সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯০ ধারায় জঙ্গল ইউনিয়ন-এর সাধুখালী এলাকার এক বাসিন্দাকে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের নারুয়া রোড সংলগ্ন গেটের পাশে প্রকাশ্যে মূত্র বিসর্জন বন্ধে স্থানীয় জনসাধারণকে একাধিকবার সচেতন করা হলেও কিছু ব্যক্তি তা অমান্য করে আসছিলেন। এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত সাধারণ মানুষকে জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপজেলা পরিষদ প্রাঙ্গণে মূত্র বিসর্জন, জরিমানা

প্রকাশের সময় : ১০:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬