এমপি হারুন রশীদের সাথে কালুখালী সরকারি দপ্তরের মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 86
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) হারুন রশীদের সাথে কালুখালী উপজেলার কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কালুখালী উপজেলা পরিষদ পরিদর্শন করেন এমপি হারুন রশীদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন ও অন্যান্য কর্মকর্তা।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এমপি হারুন রশীদ বলেন, সরকারি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে এবং সকল কর্মকর্তাদের সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করতে হবে। তিনি উপজেলা উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
























