Dhaka ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 238

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচির সূচনা হয় রাত ১২টা ১ মিনিটে বালিয়াকান্দি কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

পরে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস, এর তাৎপর্য এবং মাতৃভাষা সংরক্ষণে নতুন প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি রচনা করেছিল, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানোবৃন্দ মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশরাত জাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

দিবসটি উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণে বালিয়াকান্দিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশের সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬