Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাজবাড়ীতে উদীচীর প্রভাতফেরি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 191

রাজবাড়ীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদ।

দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচীর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, দপ্তর সম্পাদক সুমা কর্মকর ও সদস্য কমল কান্তি সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগীতবিষয়ক সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে গণসংগীত পরিবেশন করা হয়। পরে প্রভাতফেরির মাধ্যমে গান গাইতে গাইতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ভাষা সৈনিকেরা বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলা ভাষা অর্জন করেছেন। ভাষার জন্য জীবন দিয়েছে—এমন দেশ পৃথিবীতে বিরল। তবে এখনো দেশে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়নি। তারা সরকারের কাছে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে উদীচীর প্রভাতফেরি

প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬