Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

দাড়ি ‘বেশি ছোট’ করায় শাস্তি পাচ্ছেন আফগান নাপিতরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 145

আফগানিস্তানে দাড়ি ‘বেশি ছোট করে’ ছাঁটার অভিযোগে বিপাকে পড়েছেন নাপিতরা। দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের নীতিনৈতিকতা–বিষয়ক কর্তৃপক্ষ আইন অমান্যের অভিযোগে বিভিন্ন এলাকায় নাপিতদের আটক ও শাস্তি দিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত মাসে তালেবান সরকারের নীতিনৈতিকতা মন্ত্রণালয় নির্দেশনা দেয়, হাতের মুঠোর চেয়ে লম্বা দাড়ি রাখা ‘বাধ্যতামূলক’। আগের নির্দেশনার তুলনায় দাড়ির দৈর্ঘ্য দ্বিগুণ করার বিধান কার্যকর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নীতিনৈতিকতা–বিষয়ক মন্ত্রী খালিদ হানাফি বলেন, সবার বেশভূষা শরিয়াহ আইন অনুযায়ী হচ্ছে কি না, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে কর্মকর্তারা বিভিন্ন শহরে টহল জোরদার করেছেন।

দক্ষিণ-পূর্বাঞ্চলের গজনী প্রদেশের এক নাপিত জানান, ‘পাশ্চাত্যের স্টাইলে’ চুল কাটার অভিযোগে তাকে তিন রাত আটক রাখা হয়েছিল। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এখনো টহল দল দেখলেই তিনি লুকিয়ে থাকেন।

তিনি দাবি করেন, অনেক ক্ষেত্রে নাপিত ও গ্রাহক উভয়কেই আটক করা হচ্ছে। যদিও বেশিরভাগ সময় গ্রাহককে ছেড়ে দেওয়া হলেও নাপিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কুনার প্রদেশে আইন ভঙ্গের অভিযোগে তিন নাপিতকে তিন থেকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নীতিনৈতিকতা মন্ত্রণালয়ের পাশাপাশি ধর্ম মন্ত্রণালয় থেকেও কঠোর নির্দেশনা জারি হয়েছে। মসজিদের ইমামদের কাছে পাঠানো নির্দেশনায় দাড়ি কেটে ফেলা ‘বড় ধরনের অপরাধ’ হিসেবে উল্লেখ করার আহ্বান জানানো হয়।

ধর্মমন্ত্রী খালিদ হানাফি যুক্তি দেন, দাড়ি কেটে পুরুষরা ‘নারীদের মতো বেশ’ ধারণের চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয়গুলোতেও ইসলামসম্মত পোশাক ও দাড়ি রাখার বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। উল্লেখ্য, তালেবান শাসনে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি নেই।

রাজধানী কাবুল–এর একাধিক নাপিত জানিয়েছেন, কঠোর বিধিনিষেধের কারণে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে সরকারি কর্মকর্তারা নিয়মিত চুল-দাড়ি ছাঁটাতে এলেও এখন অনেকে লম্বা দাড়ি রাখছেন। ফলে মাসে একবারও গ্রাহক পাচ্ছেন না তারা।

এক নাপিত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চুল-দাড়ি কত বড় বা ছোট হবে, সেটা ব্যক্তিগত বিষয়। এখানে কারো হস্তক্ষেপ করা উচিত নয়।’

তবে তালেবান কর্তৃপক্ষ বলছে, শরিয়াহ আইনের প্রয়োগে কোনো আপস করা হবে না এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এ ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দাড়ি ‘বেশি ছোট’ করায় শাস্তি পাচ্ছেন আফগান নাপিতরা

প্রকাশের সময় : ০৭:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬