Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কালুখালিতে ২৭০ পরিবার পেল রমজানের খাদ্যসামগ্রী

কালুখালি (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 143

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর কালুখালি উপজেলার পাতুরিয়ায় রহমাতুনেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন–এর উদ্যোগে ২৭০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে ফাউন্ডেশনের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭৫টি, কালুখালি উপজেলার ১২৫টি এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৭০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রতিটি পরিবারকে প্রায় ৪০ কেজি ওজনের একটি করে খাদ্যসামগ্রীর বস্তা দেওয়া হয়েছে। এতে ২৫ কেজি চাল ছাড়াও চিনি, পেঁয়াজ, মসুর ডাল, আলু, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, লবণসহ মোট ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত ছিল।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক আবু সোলাইমান, শাওরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লাল্টু, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম বাধন, সদস্য শিক্ষক আজাদ হোসেন, ডা. গোলাম নবী, সমাজসেবক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বহরপুর কলেজের শিক্ষক খায়রুল হাসান মিন্টু ও শিক্ষক মো. হায়াত আলী প্রমুখ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০০২ সাল থেকে এ পর্যন্ত ৩ হাজার ২০৭ জন শিক্ষার্থীকে এককালীন ৮৪ লাখ ১১ হাজার ৮৪৫ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৪ সাল থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ২ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় ও নার্সিং শিক্ষার্থীদের মাসিক ৩ হাজার টাকা করে নিয়মিত বৃত্তি দেওয়া হচ্ছে।

কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় রহমাতুনেছা স্কুল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে চারটি ব্যাচে ১২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কর্মজীবন পরিচালনা করছেন।

এছাড়াও বিশুদ্ধ পানি সরবরাহ, গৃহহীনদের ঘর নির্মাণ, মসজিদ-মাদ্রাসা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালিতে ২৭০ পরিবার পেল রমজানের খাদ্যসামগ্রী

প্রকাশের সময় : ০৪:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬