বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 176

রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ বিপুল ভোটে বিজয় অর্জন করায় রাজবাড়ীর কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর কালুখালী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন পেঁয়াজ বাজার এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হারুন অর রশীদ। দোয়া মাহফিল শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজয়ে সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, সাবেক আহ্বায়ক কে. এম. আইনুল হাবিব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ও শাহজালাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬